1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ফজুল হক আসপিয়া আর নেই - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জ -৪ আসনের সাবেক সংসদ সদস্য ফজুল হক আসপিয়া আর নেই

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:::’ সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সুনামগঞ্জ জেলার বিএনপির সাবেক সফল সভাপতি এডভোকেট ফজলুল হক আসপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি —–রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।

নুরুল হক জানান, ফজলুল হক আসপিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তিনি মারা গেছেন। আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফজলুল হক আছপিয়া ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।তিনি সুনামগঞ্জ-৪ (বিশ্বম্ভরপুর–সুনামগঞ্জ সদর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

তাহার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েচ্ছেন বিএনপির অঙ্গ সংঘটনের নেতৃত্ববৃন্দরা।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca