1. admin@haworbarta.com : admin :
জগ্ননাথপুরে উইমেন্স কলেজের উদ্বোধন করলে- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগ্ননাথপুরে উইমেন্স কলেজের উদ্বোধন করলে- পরিকল্পনামন্ত্রী

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ অদ্য ১ই অক্টোবর (শুক্রবার) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিসম্পন্ন উন্নয়ন জাতি গঠনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় আমরা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের এতো উন্নয়ন দেখে বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। কিন্তু সব ষড়যন্ত্র ভেঙে গুড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ, বাসস্থানসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়নের এক মাইলফলক সৃষ্টি করে যাচ্ছেন।

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

এস আই আর / হাওড় বার্তা

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca