1. admin@haworbarta.com : admin :
সিলেটে অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে বিনোদন স্পটে কাশফুল বাগানে আগুন! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেটে অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে বিনোদন স্পটে কাশফুল বাগানে আগুন!

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

অশ্লীলতায় অতিষ্ঠ হয়ে সিলেটের গোলাপগঞ্জে বিনোদন স্পটখ্যাত কাশফুল বাগানে আগুন দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে আগুন দিয়ে বাগানটি পুড়িয়ে দেয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বাতাসের সঙ্গে দোলা খেত কাশফুল। বাতাশের সঙ্গে মিতালী করে স্বাগত জানাত শরতকে। এ আকর্ষণীয় ও দর্শনীয় স্থানটিতে প্রতিদিন সমাগম ঘটত শত শত নারী পুরুষের। অনেকে পরিবার পরিজন নিয়ে আসতেন এ দর্শনীয় স্থানে। ছবি তুলে অনেকেই আপলোড করতেন ফেসবুকে। কেউ করতেন লাইভ। আবার টিকটক করতেন অনেকেই।

অশ্লীলতার অভিযোগে শুক্রবার রাতের দেওয়া আগুনে নিমিষেই মিশে গেল এ দর্শনীয় দৃশ্যটি।

এলাকাবাসী বলছেন, টিকটকের নামে এখানে অনেকে বেহায়াপনা করত। উচ্চ সূরে গান করে এলাকার পরিবেশ নষ্ট করতে। ছেলেমেয়েরা নৃত্য করত।

এলাকাবাসীর অভিযোগ, কাশবনের সৌন্দর্য দেখার নামে কিছু লোকজন এখানে অশ্লীলতা সৃষ্টি করে। এদিকে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে এখানে। যে কোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। এজন্য কাশবনে আগুন দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মো. গোলাম কবির বলেন, যেহেতু এটি ব্যক্তি মালিকানাধীন। তাই এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca