1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাওনপুর গ্রামের বাসিন্দারা।

গত(১৮ অক্টোবর) সোমবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাস এর বরাবরে লিখিত অভিযোগ প্রদান করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০-২০২১ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) সাধারণ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত উন্নয়ন খাতের ৪র্থ কিস্তির প্রকল্প তালিকা ৩নং ক্রমিকের প্রকল্প এলাকা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাওনপুর গ্রামে কাজ না করে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন অর্থ আত্মসাৎ করেছেন।

বিষয়টি বাওনপুর গ্রামের সর্বস্তরের জনগণ অবগত হওয়ায় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই অনতিবিলম্বে প্রকল্পের টাকা আত্মসাৎ এর বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাসের প্রতি অনুরোধ জানিয়েছেন গ্রামবাসী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca