1. admin@haworbarta.com : admin :
অসহায় রাজিয়া চোখের চিকিৎসার জন্য বিত্তবানদের সাহায্য চায় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

অসহায় রাজিয়া চোখের চিকিৎসার জন্য বিত্তবানদের সাহায্য চায়

আব্দুল্লাহ আল-মামুন
  • প্রকাশ মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে

মনিরামপুর বিশেষ প্রতিনিধি

যশোর জেলার মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মনিরুদ্দিন দফাদারের মেয়ে রাজিয়া। ছোটবেলা থেকে মেধাবী যশোর এম.এম. কলেজ থেকে এম.এ পাশ করে বি.সি.এস পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। স্বামী পড়াশোনার ঘোর বিরোধী ছিলেন। স্বামীর কথা অমান্য করে পড়াশোনা করার অপরাধে ঘুমন্ত অবস্থায় তার দুচোখে এসিড দিয়ে দেন। ডান চোখটা পুরো অকেজো হয়ে যায়। বা চোখে ঝাপসা দেখতে পান মানুষের আকৃতিটুকু দেখতে পান কিন্তু চিনতে পারেন না বা বইয়ের অক্ষর দেখতে পান না। বাংলাদেশের ঢিলে আইন এখনো তার স্বামীর শাস্তি দান করতে সক্ষম হয়নি। সে যা হোক, বাংলাদেশে চিকিৎসায় ব্যর্থ হয়ে তিনি বিভিন্ন মাধ্যম থেকে সহযোগীতা নিয়ে একাধিক বার ভারতের চেন্নাইতে চিকিৎসা নিয়েছেন। তার ডান চোখ কর্নিয়া চেঞ্জ না করলে ভাল হবে না। আর সে আশাও তিনি ত্যাগ করেছেন। এখন বা চোখটাতে একটা লেন্স লাগালে উনি একটা চোখে দেখতে পারবেন। লেন্সটার মূল্য ৮৫ হাজার রূপী। তিনি আগামী ৬ নভেম্বর শুক্রবার তিনি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা সকলে তাকে কিছু আর্থিক সহযোগীতা করেছি। আপনারা যদি কেউ সামান্য করে সহযোগীতার হাত প্রসারিত করেন তবে এই বোনটি আবার পৃথিবীর আলো দেখতে পারেন।

যদি কোন বিত্তবান সাহায্য সহযোগিতা করতে চান সরাসরি ০১৪০৭১৩১২৫১ বাংলা নম্বর- ০১৯১৬৫২৮৩০৯ এই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca