1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার-কুরুয়া বাজারের মধ্যবর্তী এলাকায় মোটর বাইক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল আহমদ (২৭) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

রবিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘটনাটি ঘটে। নিহত রুবেল বিশ্বনাথ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের শাহজিরগাঁও গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে। ঘটনার সময় তিনি মোটর বাইক চালিয়ে দয়ামীর অভিমুখে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তার মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আশংকাজনক অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত ট্রাক চালক রুবেল আহমদের জানাজার নামাজ আজ (সোমবার) সকাল ১১টায় শাহজিরগাঁও পঞ্চায়েতি কবরস্থানের সামনে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca