1. admin@haworbarta.com : admin :
"মনের দাবি"-মোঃ নজির হোসেন  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

“মনের দাবি”-মোঃ নজির হোসেন 

মোঃ নাজির হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ বার পড়া হয়েছে

আমার অবুঝ মনের সবুজ দাবি

কখনো কখনো নিজেকে ভাবি

রবীন্দ্র- নজরুলের শিষ্য,

তাদের মন্ত্রে তন্ত্রে হয়ে বস

উপভোগ করে সাহিত্যের রস

জয় করিব বিশ্ব..।

উদাসী মন আমায় বলে

যাওনা তুমি সেই দলে

যেথায় সাহিত্য আছে,

গল্প নাওয়ের রঙিন পালে

কবিতার ঐ ছন্দের তালে

কোমর দুলিয়ে নাচে।

রক্ষা করতে মনের দাবি

কলম হাতে নিলাম আমি

লেখিলাম একটি গদ্য,

মিষ্টি মধুর গন্ধ দিয়ে

বাক্স ভরা ছন্দ নিয়ে

কাছে ডাকে পদ্য..!

আমার চক্ষু যুগল যেদিকে যায়

ডাকে আমায় আয় চলে আয়

উপন্যাসের ঐ ঘরে,

আমার মন কয়- দাবি জানাই

তোমরা যদি দাও একটু ঠাঁই

থাকিব জনম ভরে।

সাহিত্য রচনা করেন যারা

কোন একদিন মরিবেন তারা

মরিবেনা তাদের লেখা,

সাহিত্য বিশাল জল সিন্ধু

তাহার থাকলে শীর্ষ বিন্দু

পাব কি তাহার দেখা.?

রচনাকালঃ ০৩ জানুয়ারী ২০১৭, ২০ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca