

হাওড় বার্তা
নিজেস্ব প্রতিবেদনঃ দোয়ারাবাজারে পিক-আপ ভ্যানের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘটেছে। রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার নরসিংপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সুলেমান মিয়া (১৯) নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আফতাব আলীর পুত্র।
পুলিশ সুত্রে জানা যায় উপজেলার নরসিংপুর বাজারের গলি দিয়ে সুনাইত্যা দিকে যাওয়ার পথে একটি পিক-আপ ভ্যান নরসিংপুর বাজারের গলিতে দা্ঁড়িয়ে থাকা যুবক সুলেমান মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮ টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।##


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
ব্যবস্থাপনা সম্পাদক: সোহান মিয়া
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

