শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

করোনাভাইরাসে আক্রান্ত এমপি মোকতাদির

আনিছুর রহমান পলাশ
  • আপডেট সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদনঃ স্ত্রী ও মেয়েসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য (এমপি) র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে স্ত্রী প্রফেসর ফাহিমা খাতুন, মেয়ে অন্বেষা ও নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে ফেসবুক পোস্ট দেন এমপি মোকতাদির।

প্রফেসর ফাহিমা খাতুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক। বর্তমানে তিনি ইউনিভার্সিট অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে কর্মরত আছেন।এমপি মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত সহকারী এমএএইচ মাহবুব আলম জানান, সোমবার সকালে সংসদ সদস্য নিজের এবং তার স্ত্রী ও মেয়ের করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন। বিকেলে তাদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে।

এমপি মোকতাদির চৌধুরী জানান, করোনা পজিটিভি হলেও শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। সেজন্য বাড়িতে থেকেই তারা চিকিৎসা নেবেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281