সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এবি পার্টিতে যোগদান সৈয়দ তালহা’র

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান 

শান্তিগঞ্জ (প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের রাজনীতিতে আলোচিত তরুণ নেতা সৈয়দ তালহা আলম আনুষ্ঠানিকভাবে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দিয়েছেন। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই যোগদানকে জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দীর্ঘদিন ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা তালহা আলম শক্তিশালী মাঠপর্যায়ের সংগঠন গড়ে তুলেছেন। তরুণ সমাজের সঙ্গে নিবিড় যোগাযোগ, নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম এবং জনসম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য ও উদীয়মান রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত।

এবি পার্টিতে যোগদানের বিষয়ে সৈয়দ তালহা আলম বলেন, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

তিনি আরও বলেন,“এই ঘটনা আমাকে উপলব্ধি করিয়েছে যে, বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার বিপরীতে একটি সাহসী, নীতিনিষ্ঠ ও প্রো-বাংলাদেশি রাজনৈতিক শক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই বিশ্বাস থেকেই আমি এবি পার্টিতে যোগ দিয়েছি এবং একটি ইতিবাচক পরিবর্তনের পথে কাজ করতে চাই।”

তার এই সিদ্ধান্তে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে এবং তরুণ নেতৃত্বের নতুন সমীকরণ গড়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656