সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ছাতকে দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে ছাতকে মোটরসাইকেল শোডাউন করেছে পুলিশ। একই সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে শহরের প্রধান সড়কগুলোতে শোডাউন অনুষ্ঠিত হয়। পরে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।

এ সময় দুর্গাপূজা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি জনসাধারণ ও যানবাহন চলাচলে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সে লক্ষ্যে ছাতক পৌরশহর ও গোবিন্দগঞ্জ এলাকার মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম খান বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জনস্বার্থে সড়কের উপর যেন কোনো অবৈধ দখল না থাকে এবং সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যে পুলিশ কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্কতামূলক শোডাউন করা হয়েছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656