মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

জাতীয় খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জের হাওরে জলবায়ু বিপন্ন মানুষের সমাবেশ

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪২৪ বার পড়া হয়েছে

জাতীয় খাদ্য দিবস উপলক্ষে সুনামগঞ্জের কানলার হাওরে জলবায়ু দূর্গত কৃষক ও মৎস্যজীবিদের দাবী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি’র আয়োজনে উক্ত সমাবেশে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বৃন্দাবননগর গ্রামের কৃষক ও মৎস্যজীবিরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্নতা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন হাউস এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, দ্বোহা চৌধুরী, শরীফ আহমদ, মোঃ শাহিন মিয়া, মোঃ আরজদ আলী প্রমুখ।

এ সময় স্থানীয় মৎস্যজীবিরা হাওরে ভেলা ভাসিয়ে জলবায়ু বিপন্ন পরিবারের জীবন যাপনের চিত্র ফুটিয়ে তুলেন। এ সময় তারা খাদ্য স্বাধিকারের জন্য জীবাশ্ম জ্বালানি বন্ধ, কৃষি জমিতে জীবাশ্ম জ্বালানিভিত্তিক স্থাপনা না করা, নবায়ন যোগ্য জ্বালানি এবং খাদ্য স্বাধিকারের জন্য বিজলী কৃষি নীতি প্রণয়ন, নবায়ন যোগ্য জ্বালানির জন্য ভুমি ইজারা নীতি প্রনয়ন প্রভৃতি দাবী করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656