রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

তালায় নবাগত ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাসের যোগদান

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৬০ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন শরিয়াতপুরের সাবেক ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের (ভারপ্রাপ্ত ইউএনও) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান।

তালা উপজেলার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর আগে শরিয়তপুর জাজিরা উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। চাকরি জীবনে দায়িত্ব পালনে তিনি সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত।

তালা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তালা উপজেলার সুধী মহল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পাশাপাশি উপজেলাবাসী নবাগত ইউএনও মহাদ্বয়ের সূ – স্বস্হ্য ও দ্বীর্ঘায়ু কামনা করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656