মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দিরাইয়ে নাছির চৌধুরীর সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : দিরাই শাল্লার জনপ্রিয় নেতা নাছির চৌধুরী এক সংবাদ সম্মেলনে নিজের পারিবারিক পরিস্থিতি ও সাম্প্রতিক বিতর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, “আমার পারিবারিক বিষয়গুলোকে অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই।”

তিনি দাবি করেন, তাকে জিম্মি করে রাখা বা চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। এসব অভিযোগ ভিত্তিহীন ও অসত্য।

নিজের মেয়েদের প্রসঙ্গে নাছির চৌধুরী বলেন, “এরা আমার সন্তান। সন্তান তো সন্তানই। আমি ওদের ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে।” তিনি আরও জানান, মেয়েরা যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে তাতে তার কোনো আপত্তি নেই।সংবাদ সম্মেলনে তিনি জানান, আজই তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছেন।

দ্বিতীয় স্ত্রী পারভীন আক্তারকে ডিভোর্স দেওয়ার বিষয়েও বক্তব্য দেন তিনি। শুরুতে তিনি বিষয়টিকে “আংশিক সত্য” বললেও পরে নিশ্চিত করেন যে ডিভোর্স হয়েছে এবং তার প্রমাণস্বরূপ কাগজপত্রও রয়েছে। পরিবারের সদস্যরাও ডিভোর্স সংক্রান্ত কাগজ দেখিয়েছেন। তবে পারভীন আক্তার অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, তিনি ডিভোর্সের বিষয়টি মেনে নিচ্ছেন না এবং কাগজপত্র চ্যালেঞ্জ করবেন।

গতকাল সংবাদ সম্মেলনের শেষে নাছির চৌধুরী জানান, সন্ধ্যায় তিনি দুই মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656