সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৪ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩ সারা দেশের ন্যায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, এমপিইপিআই সাখাওয়াত হোসেন, মেডিকেল অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিশুসহ অভিভাবকগণ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ অভিজিৎ রায় জানান, নাসিরনগর উপজেলায় সকল স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে ৬-১১মাস ৪৫৩৪ জন এবং ১-৫ বছরে ৪৬৪৮৮ জন সহ সর্বমোট ৫১,০২২ জন শিশুকে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656