বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

নাসিরনগরে “জাতীয় যুব দিবস” পালিত

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ” জাতীয় যুব দিবস”২০২৩ খ্রিঃ পালিত হয়েছে।

বুধবার ১ নভেম্বর ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম এঁর সভাপতিত্বে যুব র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। চন্দ্র শেখর কর্মকার এঁর সঞ্চালনায় ” স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656