শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

বিশ্বনাথে আরও ৯ জন করোনা আক্রান্ত-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৯০৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ উপজেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯ জনের।

এদিকে, প্রতিদিনই বাড়ছে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল। শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশির মতো উপর্সগ নিয়ে বিশ্বনাথ উপজেলায় মৃত্যুবরণ করছেন একাধিক ব্যক্তি।

গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সিলেটের বিশ্বনাথে মারা গেছেন ৫ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, নতুন করে করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে নানা বয়সী নারী-পুরুষ রয়েছেন। সিলেটের বিভিন্ন ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। নতুন ৯ জনসহ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮০ জনে।

এ উপজেলায় নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন করোনা আক্রান্ত ৭৯ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৮৬ জন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656