সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বিশ্বম্ভরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি কার্যালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রমিজ উদ্দিন মাস্টার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাভেল আহমেদ বলেন, থানা পুলিশের অনুমতি নিয়ে আমরা কাটাখালী বিএনপি অফিসে শান্তিপূর্ণভাবে সভা করছিলাম। এ সময় রমিজ উদ্দিন মাস্টারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের লোকজন আহত হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কাটাখালী বাজার এলাকায় স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656