মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে আল-ইসলাহ ও তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলায় বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও আনজুমানে তালামীযে ইসলামিয়ার যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.) উপলক্ষে মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জস্থ মাহবুবা কমিউনিটি সেন্টার থেকে মুবারক র‍্যালি শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় এসে মিলিত হয়।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শান্তিগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নছর মো. ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আবু তাহের মোহাম্মদ খালেদ, প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জুরুল করিম মহসিন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আল ইসলাহ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম আলফাজ, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা তালামীযের সভাপতি আবু হেনা মোহাম্মদ ইয়াসিন, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড শান্তিগঞ্জের সভাপতি হাফিজ শাহজাহান, উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মফিদুর রহমান, সহ-সভাপতি জয়নাল আবেদিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রশিদ, শান্তিগঞ্জ তালামীযের সভাপতি দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক কাজী রাসেল আহমদ প্রমুখ।

এসময় আল ইসলাহ ও তালামীযের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656