1. admin@haworbarta.com : admin :
হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই'য়ের দায়িত্বে বদরুল-মামুন - Haworbarta
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই’য়ের দায়িত্বে বদরুল-মামুন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. বদরুজ্জামান বদরুলকে সভাপতি ও মামুন আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ২টায় দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ।

সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, প্রকৃতি-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, পরিবেশকর্মী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৩৫ সদস্য বিশিষ্ট কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল ফজল আকাশ, মো. মনু মিয়া, মো. ফরিদ মিয়া, আব্দুল্লাহ রাজী, মাসুক মিয়া ও জাহাঙ্গীর আলম রিফাত।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিঠু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান ও ইমরান মিয়া, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাঁধবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ফরহাদ ও হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ।

এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈকত আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বি হাসান, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রিনা তালুকদার, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মিজান মিয়া, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল মিয়া, হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক অসিম দাশ এবং মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াসিম কবির নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাও. ইশা মিয়া, জহিরুল ইসলাম, মো. জাবেদ মিয়া, আব্দুল বাতিন, সৌরভ হাসান, সেজু মিয়া, আহমদ খান, রেদুয়ান আহমেদ, আব্দুল ওয়াহাব, উজ্জল মিয়া ও বিদ্যুৎ তালুকদার।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca