1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিচ্ছিল। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সুনামগঞ্জে দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিচ্ছিল।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করছে যুবদল।

রোববার (১৩ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে খামারখাল এলাকায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনসার উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট.মামুনুর রশিদ কয়েস প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ আর জেলের ভয় দেখিয়ে বিএনপি, যুবদলের নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবেনা। দ্রব্য মূল্যর উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পথে বসে যাচ্ছে। অবৈধ স্বৈরাচারী সরকার বলে তারা উন্নয়ন করছে এই তার নমুনা। তারা ভুয়া প্রকল্প বানিয়ে শুধু টাকা লুট করে বিদেশে পাচার করছে। এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই পতন ঘটানো হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca