সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিলেটে ইউএসওস’র ভলেন্টিয়ার সমর্পণ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: সিলেটের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ইউএসওস’র আয়োজনে ৪৫টি শিক্ষাপ্রতিষ্টান ও ১৫টি সামাজিক সংগঠন থেকে প্রায় ১৭২জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে ভলেন্টিয়ার সাবমিট ২০২৪ সম্পন্ন হয়েছে।

শনিবার (২১শে ডিসেম্বর) বেলা ২ঘটিকায় সিলেট নগরীস্থ অভিজাত হোটেলে ইউএসওস’র সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হুসেন ও সাংগঠনিক সম্পাদক নাহিদ আল মামুনের যৌথ সঞ্চালনায় ভলেন্টিয়ার সমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের রসায়ন বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ শাহাদাত হুসেন চৌধুরী।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইউপিজি’র লিডার হাবিবুর রহমান মাসরুর, ডা. খলিলুর রহমান, বাংলাদেশ স্কাউট সিলেট রেলওয়ে জেলার প্রতিষ্ঠাতা সম্পাদক আনিসুর রহমান এহিয়া, সিলেট জেলা মুক্ত রোভারের সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, আরাতিফের কো-অর্ডিনেটর সাজিদুর রহমান, ইউএসওস’র কো-ফাউন্ডার জামিল করিম, প্রমুখ।

এদিকে ইচ্ছাপূরণ, স্কাউট, রেড ক্রিসেন্ট, ক্লিন সিটি, জননী ফাউন্ডেশন, তালুকদার পাড়া যুব কল্যাণ সংস্থা, ক্যারিয়ার ক্লাব, ইয়ুথনেট গ্লোবাল, চেইঞ্জ বাংলাদেশ ও জাস্ট হেল্প ফাউন্ডেশনের শতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঐদিকে ইউএসওস’র সামাজিক কার্যক্রমগুলো ১২ই জানুয়ারি ২০২০ সালের থেকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে স্বেচ্ছাসেবী কাজ পরিচালনা করে যাচ্ছে। ভলেন্টিয়ার সমর্পণে ভলেন্টিয়ারিজমকে জনপ্রিয়করণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পারস্পরিক নেটওয়ার্ক গঠনের উদ্দেশ্যে আয়োজিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656