বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

এখনও সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্রশিবির নেতা নিশাতে’র

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: নিখোঁজের ২ দিন পার হয়ে গেলেও কিন্তু এখনও সন্ধান মেলেনি ছাত্রশিবির নেতা ফাহাদ আহমদ নিশাতের। নিশাতের নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে।

জানা গেছে, ছাতক উপজেলার চকবিরাম গ্রামের দবির মিয়া’র ছেলে ছাত্রশিবির নেতা গত ১৪ জুন ২০২২ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসায়। ফিরছিলেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। এমনকি পুলিশের সাথে তার সন্ধানের ব্যাপারে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পুরো পরিবারের মাঝে আতংক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনৈতিকভাবে নিশাত অত্যন্ত সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক কারণে সে স্থানীয় ছাত্রলীগ নেতা মরুজুর আলম ও তার সহযোগীদের দ্বারা সবসময় হুমকির মধ্যে থাকতো।

কিছুদিন পূর্বে স্থানীয় সাংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি ও মঞ্জজুর আলমের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় লেখালেখির কারণে তাদের সাথে তার রাজনৈতিক প্রতিহিংসা চরম পর্যায়ে রূপ নেয়। তখন থেকেই নিশাত বড়ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার হুমকি পেয়ে আসছিল।

পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মঞ্জজুর আলমকে নিখোঁজ হওয়ার পেছনে জড়িত বলে দাবি করা হচ্ছে। কারণে সে বিভিন্ন সময়ে নিশাতকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656