বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২জন 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম রেদুয়ান : দিন যত যাচ্ছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে।

শনিবার ভোরে সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন আহসানমারা সেতুর পাশে বাস-সিএনজির মুখামুখি সংঘর্ষে জমির হোসেন (৩০), আলী নূর (২৬) নিহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি বাস ও শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি উপজেলার আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

সিএনজিতে থাকা ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩জন আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656