মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ তাহিরপুরের বৃদ্ধ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকটিলা গ্রামের বাসিন্দা মো. নিয়াম উদ্দীন (৭০)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

পরিবার জানায়, বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গভীর রাত প্রায় ৩টার দিকে ময়মনসিংহ বাসস্ট্যান্ড এলাকায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল কালো পাঞ্জাবি ও কালো লুঙ্গি।

হঠাৎ এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তাঁরা সর্বসাধারণের কাছে অনুরোধ জানিয়েছেন—কোনও সহৃদয় ব্যক্তি যদি তাঁর সন্ধান পান তবে দ্রুত যোগাযোগ করার জন্য।

📞 01817-936168

📞 01718-239536

স্বজনরা বলেন, “আমাদের বাবাকে খুঁজে পেতে আপনার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। হয়তো একটি ফোন কলই আমাদের পরিবারকে অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনতে পারে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656