1. admin@haworbarta.com : admin :
সিলেটের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক আবুল লেইছ আর নেই - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সিলেটের প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক আবুল লেইছ আর নেই

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের প্রখ্যাত ও জনপ্রিয় মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, বিশ্বনাথের কৃতিসন্তান, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এসএম আবুল লেইছ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেট মহানগরীর হাউজিং এস্টেটের বাসায় তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন অধ্যাপক ডা. এসএম আবুল লেইছ। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৯১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, আজ শনিবার বাদ জোহর সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তার নিজগ্রাম ইসলামপুর গ্রামের জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম অধ্যাপক ডা. এসএম আবুল লেইছের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে ইমামতি করেন তার আপন চাচাতো ভাই ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা হাফেজ শায়েখ মুহসিন আহমদ। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca