1. admin@haworbarta.com : admin :
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু‘র সুস্থতা কামনায় রুহুল আমিনের উদ্যোগে দো‘আ মাহফিল অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু‘র সুস্থতা কামনায় রুহুল আমিনের উদ্যোগে দো‘আ মাহফিল অনুষ্ঠিত

হাসান আহমদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু অসুস্থ অবস্থায় ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়য়েছেন।

অসুস্থ জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র রুগমুক্তি কামনায়, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য, লন্ডন টাওয়ার হেমলেন্টস এর সাবেক কাউন্সিার, লন্ডন মহানগর জাপার সহ-সভাপতি, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও রুহুল আমীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আমিনের উদ্যোগে এক দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার আছরের নামাজ শেষে ভুইগাঁও পশ্চিম পাড়া শেওলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এবং জাতুয়া ছৈদ আলী জামে মসজিদে দো‘আ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দো‘আ মাহফিলে উপস্থিত ছিলেন- সাবেক মেম্বার ছালিক মিয়া, হাজী আছমত আলী, শেখ ফরিদ, গোলাম মোস্তাফা, আব্দুল মনাফ, আজিজুর রহমান, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হাসান আহমদ, মহিম উদ্দিন, ছাদিকুর রহমান, সুলেমান, আসিক উদ্দীন প্রমুখ।

দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন, ভুইগাঁও পশ্চিম পাড়া শেওলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আবু জাফর মোহাম্মদ নোমান।##

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca