বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
হাফিজ কাদিরের প্রার্থীতার দাবিতে উৎসবমুখর ছাতকশান্তিগঞ্জে ইউএনও’র দায়িত্ব হস্তান্তরে বিদায়-বরণদৈনিক হাওড় বার্তা’র স্টাফ রিপোর্টার শাহ আলমের মাতার ইন্তেকালশান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলা

আনোয়ারায় কঠোর লকডাউনের প্রথম দিনে, মাঠে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭৫৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধিঃ-

সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর লকডাউন বা বিধিনিষেধের’ প্রথম দিন চলছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ লকডাউন শুরু হয়। এতে সকাল থেকেই আনোয়ারায় সড়কে গণপরিবহণের দেখা মেলেনি তবে সকাল বেলায় গার্মেন্টস কর্মীদের কিছু কিছু গাড়ী চলাচল করতে দেখা যায়। এ ছাড়া জনসমাগমও খুব একটা চোখে পড়েনি। তবে অলিগলিতে কিছু রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। সকাল থেকেই রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিধিনিষেধ থাকবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বৃহস্পতিবার সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ এর প্রথম দিন সকাল ১০ টায় উপজেলার চাতরী চৌমহনী বাজার, কাপকো সেন্টার, বন্দর মহালকান বাজার, কবিরের দোকান, রার্ডার অফিস ও বটতলী রুস্তম হাট, জয়কালী হাট, মালঘর বাজারসহ বিভিন্ন এলাকায় এ টহল অভিযান পরিচালনা করা হয়। টহল অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার ও সেনা বাহিনীর ক্যাপটেন শোয়াইব।

এবারের লকডাউনে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ ‘কঠোর’ই করার ইঙ্গিত মিলেছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ।

সকালে আনোয়ারা বেশ কয়েকটি সড়ক ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে। মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছে না তারা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656