মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

ছাতকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ-হাওড় বার্তা

হাসান আহমদ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৮৩৯ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দুস্থ ও অসহায় লোকজনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ’ টাকা করে মানবিক সহায়তা প্রদান এবং মাক্রোবাস শ্রমিকদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা ট্যাগ অফিসার মতিউর রহমান, থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন, ইউপি সদস্য সামছুল হক, আবদুর রহমান, আলকাব আলী, হুসাইন আহমদ লনি, আনোয়ার আলী, রাজন মিয়া, সুরেতাজ মিয়া, মাহমদ আলী ও নিজাম উদ্দিন, ইউপি সদস্যা কাজী রেহেনা বেগম, ছাদিকা বেগম, শুভা রাণীসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবন, লাচ্ছি, আটা, সাবান।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গোবিন্দগঞ্জ মাইক্রোবাসের ১৫০জন শ্রমিককে খাদ্য সামগ্রী বিতরণ ও কর্মহীন, দুস্থ অসহায় ৫শ’ লোকজনের মধ্যে নগদ আড়াইলাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656