বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

ছাতকে প্রবাসীর অর্থায়নে হতদরিদ্র পরিবারের বসতঘর নির্মাণ,,হাওড় বার্তা

এম.ইব্রাহিম বিন আশ্রাফী
  • প্রকাশ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামের দুই আমেরিকা প্রবাসীর অর্থায়নে এক হতদরিদ্র পরিবারের বসতঘর নির্মাণ করা হয়েছে। প্রায় ৫লক্ষ টাকা ব্যায়ে নিজ গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র হতদরিদ্র আব্দুস সুরতের বসতঘর নির্মাণ করে দিয়েছেন বানিকান্দি গ্রামের আমেরিকা বাড়ির বাসিন্দা, আমেরিকা প্রবাসী কয়ছর আহমদ ও তার ভাই ফয়ছল আহমদ।

এরআগে গেল বছরের ১৩ নভেম্বর হতদরিদ্র্র ওই পরিবারের জন্য ৪ কক্ষ বিশিষ্ট আধাপাকা এ বসতঘর নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লতিফিয়া ক্বারি সোসাইটির ছাতক দক্ষিণ উপজেলা শাখার সভাপতি, একই গ্রামের বাসিন্দা মাওলানা আ.ন.ম আব্বাস আলী। এসময় প্রবাসীদের স্বজনরাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। শুক্রবার নির্মাণ কাজ শেষে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে প্রবাসীর চাচাতো ভাই ছাত্রনেতা আব্দুল মুক্তাদির ফয়জুল জানান, আমেরিকা প্রবাসী কয়ছর আহমদ ও তার ভাই ফয়সল আহমদ বিভিন্ন সময়ে গ্রাম ও আশপাশ এলাকার হতদরিদ্র-অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসেন। তারই ধারাবাহিকতায় আব্দুস সুরতের বসতঘর নির্মাণের জন্য এগিয়ে আসেন তার ওই দুই স্বজন। ভবিষ্যতেও এখানকার অসহায়-বিপদগ্রস্থ মানুষের কল্যাণে তাদের সাধ্যমত সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281