1. admin@haworbarta.com : admin :
তালায় জাতপুর -খেজুরবুনিয়া রাস্তার বেহাল দশা - Haworbarta
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জয়নগর বাজারে আগুন, ভাঙা সড়কে দেরিতে পৌঁছাল ফায়ার সার্ভিস ➤ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা দিলেন সুনামগঞ্জ পূজা পরিষদের নেতৃবৃন্দ ➤ সুনামগঞ্জের জয়নগর বাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ ➤ সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো ছয়দিনব্যাপী দুর্গাপূজা ➤ নাসিরনগর ভলাকুটে হাত-পা বাঁধা গৃহবধূর মরদেহ উদ্ধার  ➤ সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মধ্যনগরে মানববন্ধন ➤ দোয়ারাবাজারে পূজামণ্ডপে ওলিউর রহমানের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

তালায় জাতপুর -খেজুরবুনিয়া রাস্তার বেহাল দশা

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা)প্রতিনিধি

তালায় জাতপুর -খেজুর বুনিয়া রাস্তার বেহাল দশা, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই রাস্তা চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করতে কোন মহলের নজরদারি নেই। উপজেলায় সরেজমিন গিয়ে দেখা গেছে, রাস্তাগুলোর কার্পেটিং উঠে গিয়ে বড়, বড়, খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত ভ্যান, মোটর সাইকেল ,পণ্যবাহী ট্রাক,ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে গেছে।

স্থানীয়রা জানান, তালা উপজেলার একটি বানিজ্য নগর জাতপুর বাজার ।পাইকগাছা ও কয়রা থেকে পণ্যবাহী ট্রাক পন্য দিয়ে এই রাস্তা দিয়ে নিয়োমিত চলাচল করে। তাছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম দুগ্ধ উৎপাদন অঞ্চল তালা উপজেলার জেয়ালা নলতা গ্রাম এখানেই অবস্থিত মিল্কভিটা তাদের দুধ প্রতিদিন জেলা সদরে ও বিভাগীয় শহর খুলনাতে দিতে হয়। ব্যাস্থতম এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে । নিয়োমিত মালবাহী ট্রাক গর্তের মধ্যে পড়ে আটকে পড়েছে তার ফলে চলাচল ব্যাহত হচ্ছে ।

এছাড়া আঠারো মাইল থেকে পাইকগাছা ( কবি সেকেন্দার আবু জাফর রোড় ) সংষ্কারের কাজ চলমান থাকায় পাইকগাছা, কয়রা এ দুই উপজেলা থেকে জরুরী চিকিৎসা সেবা নেওয়ার রোগীদের আনা নেওয়ার জন্য বিকল্প হিসেবে বেছে নিতে হচ্ছে এই চলাচলের অনুপযোগী রাস্তাটি।

উপজেলার প্রকৌশলী কর্মকর্তা তালা রথীন্দ্রনাথ হাওলাদার মুঠোফোনে দৈনিক সবুজ নিশান কে রাস্তার বেহাল দশার সত্যতা স্বীকার করে বলেন, সাতক্ষীরা জেলা প্রকৌশলী রাস্তাটি পর্যবেক্ষণ করেছেন। খুব দ্রুত এ রাস্তাটি সংস্কারের সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca