মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

তাহিরপুরে পর্যটন কেন্দ্রে মাইকিং ও ৭টি মামলা

নিজেস্ব প্রতিবেদন
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৮১৫ বার পড়া হয়েছে

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সকল পর্যটন কেন্দ্র সহ বিভিন্ন ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা অব্যাহত রয়েছে।

মাস্ক পড়া এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ও নৌঘাটে সচেতনতা মূলক প্রচারণার লক্ষে মাইকিং করা হয়। পরে পর্যটন কেন্দ্র ও নৌঘাটে মাস্ক বিতরণ করা হয়।

•সচেতনতা মূলক মাইকিং প্রচারণা (ভিডিও) দেখুন এখানে

স্বাস্থ্য বিধি অমান্য ও মাস্ক ব্যবহার না করার দায়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলা-উদ্দিনের নেতৃত্বে দুইটি পৃথক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ০৭ টি মামলায় মোট তিন হাজার একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় স্বাস্থ্য বিধি প্রতিপালনে এ ধরনের অভিযান আরও জোড়ালোভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন সুস্থ থাকুন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656