বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

তাহিরপুর লাউরগড়ে জব্দ করা বালু পাথর ৩৮ লাখ টাকায় নিলাম- হাওড় বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ বুধবার, ১২ মে, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের সীমান্তনদী জাদুকাটার জব্দকৃত বালু পাথর ৩৮ লাখ টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ নিলাম হয়।

টাস্কফোর্সের অভিযানে মঙ্গলবার তাহিরপুরের লাউরগড় খেয়াঘাটের দক্ষিণ হতে জাঙ্গালহাটি গ্রাম পর্যন্ত জাদুকাটা নদীর পুর্বতীরে মালিকবিহীন একাধিক স্তুপে মজুদকৃত ৫০ হাজার ঘনফুট নুড়িপাথর ও ১ লাখ ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

এরপর প্রতি ঘনফুট নুড়িপাথর ৫০ টাকা ও প্রতি ঘনফুট বালু ১০ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে ভ্যাটসহ ৩৭ লাখ ৯৫ হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়।

মঙ্গলবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে বালু-পাথর জব্দকরণ ও নিলামে থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার,পরিবেশ অধিদপ্তর সিলেটের সিনিয়র কেমিষ্ট সুকুমার সাহা, সহকারী পরিচালক রাসেল নোমান, র‌্যাব-৯ সিলেট সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের ডিএডি,২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর লাউরগড় বিওপির হাবিলদারসহ পুলিশ, বিজিবি, র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মো. জাহাঙ্গীর হোসেন জানান, জাদুকাটা নদীর তিনটি বালু-পাথর মহাল ইজারা প্রদান বন্ধ রয়েছে। এরপরও একশ্রেণির ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবৈধভাবে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব তীর কেটে এমনকি নদী হতে বালু নুড়িপাথর মজুদ করে রাখেন। তিনি আরো বলেন, জাদুকাটা নদীর পশ্চিম-পুর্ব তীরঘেষা যেসব এলাকায় অবৈধভাবে উক্তোলন করে বালু পাথর মজুদ করে রাখা হয়েছে সেসব এলাকাতে পর্যায়ক্রমে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281