মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে নাজিমুল নামে যুবক নিহত।-হাওড় বার্তা

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১১১৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদন 

দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ পড়ুয়া নাজিমুল ইসলাম নাজিম (১৯) নিহত হয়েছেন।

নিহত যুবক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে।

তথ্য সূত্রে জানা যায়, ২৭ জুন রবিবার বিকালে বড়মোহা গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র আনছার মিয়ার ছেলে নাজিমুল ইসলাম ও একই গ্রামের পুতুল খাঁনের ছেলের মাঝে কথা তর্কাতর্কি হয়।

এক সময় খাঁ গোষ্ঠীর লোকজন উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নাজিমুল ইসলাম কে তার বাড়িতে গিয়ে চুলপি দিয়ে বুকে আঘাত করে। তখন ঘটনাস্থলে ৪ জনই গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাদের কে সুনামগঞ্জ সদর হাসপাতালে দিকে নিয়ে যাওয়ার পথে নাজিম মিয়া মৃত্যবরণ করেন এবং আশংকাজনক অবস্থায় অপর ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম বলেন নাজিমুল কে হাসপাতালে নিয়ে আসার আগে সে মৃত্যু বরণ করেছে। আমরা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656