1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-হাওড় বার্তা - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাসিরনগরে দুর্যোগ বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-হাওড় বার্তা

সুজিত কুমার চক্রবর্তী
  • প্রকাশ বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

 নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী(SOD)-২০১৯ অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২৩ জুন বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে দুর্যোগ বিষয়ক অবহিত করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (সাংসদ) বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। আলোচক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম। সমন্বয়ক ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উক্ত কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার জুমের মাধ্যমে প্রধান আলোচক হিসাবে মূল বক্তব্য প্রদান করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,প্রেস ক্লাবের সভাপতি সহ সাংবাদিকগণ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca