1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা-হাওড় বার্তা - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাসিরনগরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে

 

সুজিত কুমার চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২১ বাস্তবায়নে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ৭ জুন সোমবার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ এ টি এম আরিচুল হক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়। স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ আশিক মোঃ মুজতবা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ সাখাওয়াত হোসেন প্রমূখ।‌সভায় উপস্থিত ছিলেন,ডাক্তার, সাংবাদিক,নার্স, এনজিও প্রতিনিধিসহ অবহিতকরণ সভার সম্মানিত সদস্যগণ।
নাসিরনগর উপজেলায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৫ জুন হতে ১৯ জুন ২০২১ পর্যন্ত ৩১৩ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৫৫৮৩ জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪৩৪৯১ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য মোট ৬২৬ জন স্বেচ্ছাসেবী, ৭৮ জন মমিটর, ৪৯ জন সুপারভাইজার রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca