মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

নাসিরনগরে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে- সংগ্রাম এম পি-হাওড় বার্তা 

সুজিত কুমার চক্রবর্তী
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮৪৩ বার পড়া হয়েছে

 নাসিরনগর প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর – কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২২ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া – ১ (সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, দীপ্তি চৌধুরী, রাখি দাস প্রমূখ। সভায় প্রধান অতিথি ১৩ টি ইউনিয়নের ১৩টি ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সভার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656