1. admin@haworbarta.com : admin :
বাঙালহালিয়া হেডম্যান পাড়া সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগে সাধারণ মানুষ - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাঙালহালিয়া হেডম্যান পাড়া সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগে সাধারণ মানুষ

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৮৬ বার পড়া হয়েছে

 

রাঙামাটি প্রতিনিধি :

রাস্তার সৃষ্ট একাধিক গর্ত অার কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া সড়কের বেহাল দশায় সড়কটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সে সাথে সংস্কারের অভাবের সড়কটির নাজুক ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতে ব্যাপক জলবদ্ধতার সৃস্টি করছে। এতে সড়ক টি দিয়ে যানবাহন, এলাকাবাসী অসুস্থ রোগীদের চলা চলের চরম দুর্ভোগ পৌহাতে হচ্ছে। বাঙালহালিয়াবাজার, চন্দ্রঘোনা, সুখবিলাস, রাজার হাট, রাজস্থলী, বান্দরবান, সরভভাটা,শিলক, চট্রগ্রাম সহ বিভিন্ন স্থানের যাতায়াতের মাধ্যম হিসেবে এ সড়কের বেশ গুরুত্ব রয়েছে। অথচ কর্তৃপক্ষের যথাযত নজরদারির অভাবে সড়ক টি গত দুই বছর ধরে অযত্ন অার অবহেলায় পড়ে অাছে। বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ৮ টায় সরজমিন ঘুরে দেখাযায় সড়কটির অনেক অংশেই কার্পেটিং ও ইট উঠে খোয়া বের হয়ে গিয়েছে। রাস্তার সৃষ্ট গর্ত অার খানা খন্দের কারণে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেঁটে চলাচল করাও বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে গভীরতা কমে সড়কটির ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে দেখা মিলেছে জলবদ্ধতার। রাস্তায় সৃষ্ট একাধিক গর্তে জমে থাকা পানিতে পায়ে হেঁটে চলাচলকারীদের পরিধেয় কাপর চোপর নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। নুরুল অাবচার তালুকদার জানান, অসুস্থ শরীর নিয়ে এমন রাস্তায় চলাচল করা বিরক্তকর অার কষ্টদায়ক। কাজল বড়ুয়া নামক এক স্থানীয়বাসিন্দা জানান, সামান্য বৃষ্টিতে হাটু পরিমান জলবদ্ধতা এই সড়কে এখন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এসময় তারা সড়ক টি পাকা সুলিং দ্রুত সংস্কারের দাবি জানান। বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাখ্যাইমং চৌঃ জানান, বিদ্যালয়ে যাওয়া অাসা চিকিৎসা সেবা নিতে প্রতিদিন হাটবাজারে কলেজে সরকারি চাকরীজিবীরা প্রতিদিন চলাচল করে। সড়কটির বেহাল দশার কারনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই হেডম্যান পাড়া গুরুত্বপূর্ণ সড়কটি দুযুগে অধিক ধরে বেহাল দশা ও চলাচলে অযোগ্য সৃষ্টি হয়। তাই অতি কস্টের মাধ্যমে সাধারণ জনগনরা এ সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। বিশিষ্ট ব্যবসায়ী সামশুল অালম জানান, ইতোমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবগত করা হয়েছে। তিনি অাগামী অর্থবছরে বরাদ্ধ দেওয়ার অাশ্বাস দেন। সড়কের বেহাল দশা নিয়ে কথা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা জানান, পরিষদের সদস্যদের সাথে অালাপ করে এবার সড়কটি সংস্কারের জন্য এলজিডি বিভাগে অাবেদন করা হবে। তবে দ্রুত জরুরী সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে বলে সাংবাদিক কে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca