1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রধানমন্ত্রীর আর্থিক-খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার ➤ জয়নগর বাজারে আগুন, ভাঙা সড়কে দেরিতে পৌঁছাল ফায়ার সার্ভিস ➤ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা দিলেন সুনামগঞ্জ পূজা পরিষদের নেতৃবৃন্দ ➤ সুনামগঞ্জের জয়নগর বাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর আর্থিক-খাদ্য সহায়তা পেলেন ৫ শতাধিক পরিবার-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নিন্ম আয়ের সাড়ে ৫ শত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার ও সোমবার সকালে ইউনিয়ন কমপ্লেক্সে এলাকার ৩৪০টি পরিবারের প্রত্যেকটিকে ১০ কেজি করে চাল এবং ২ শতাধিক পরিবারের প্রত্যেকটি পরিবারকে নগদ ৫শত টাকা করে প্রদান করা হয়।

নগদ অর্থ ও চাল বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী বলেন, কঠিন এ সময়ে মানুষ যাতে খাদ্যের জন্য কষ্ঠ না পান, সেলক্ষ্যে দেশের প্রতিটি পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে নগদ অর্থ ও খাদ্য সহায়তা। আর তাই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সরকারি বিধি নিষেধ মেনে চলা জরুরী।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের সচিব সুকান্ত দেবনাথের পরিচালনায় চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন মাহবুব আলম সরকার, পরিষদের মেম্বার আব্দুল মজিদ, গোলাম হোসেন, ইরন মিয়া, নূর উদ্দিন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সমতা বেগম, শাহানারা বেগম প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca