মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

বিশ্বনাথে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা।হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৮৭৬ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি :: সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের ২য় দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলা সদর, রামপাশা বাজার ও আমতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ দণ্ড দেয়া হয়। এসময় ৯ টি মামলায় ৯ জনের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৬ হাজার ৮শত টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় একটি মোটরসসাইকেলও জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস ২ মামলায় ৭শত টাকা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৫ মামলায় ৩ হাজার ১শত টাকা ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবির ২ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি করোনা মোকাবেলায় জনসারণকে উদ্ধুদ্ধ করেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এতো বিধিনিষেধের পরও, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীন কিছু মানুষ। অনেকে অহেতুক ঘুরতে বের হন যা কাম্য নয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656