1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে বিধিনিষেধ না মানায় ১০ জনকে জরিমানা - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথে বিধিনিষেধ না মানায় ১০ জনকে জরিমানা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি না মানায় সিলেটের বিশ্বনাথে ১০ জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ( ১০ আগষ্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজারে পুলিশ-সেনাবাহিনী সাথে নিয়ে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস।

অভিযানকালে বিধিনিষেধ না মানায় ওইসব ব্যক্তিদের বিভিন্ন হারে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পড়ায়, বিধিনিষেধ না মেনে দোকাটপাট খোলা রাখা ও সড়ক পরিবহন আইনে দন্ডপ্রাপ্তদের কাছ থেকে বিভিন্ন হারে জরিমানার ৯হাজার ২শত টাকা আদায় করা হয়।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস বলেন, স্বাস্থ্যবিধি পালন ও সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। করোনা সংক্রমণ ঠেকাতে, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca