বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শান্তিগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমদ’র উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পিং অনুষ্ঠিত হবেশেষ সম্বল চুরি, পথে বসার শঙ্কায় প্রতিবন্ধী বিনয় দেবজগ্ননাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই আজাদের মতবিনিময় সভা যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন জাকারিয়ারবিশ্বম্ভরপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (SVAW) ফোরামের সভা জামালগঞ্জে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানজামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুছাতকে সংবাদকর্মীর বিরুদ্ধে অপপ্রচার, অভিযোগ দায়েরহোসেনপুরে জামায়াতের মেয়র প্রার্থী নূরুল হকজগন্নাথপুরে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন 

বিশ্বনাথে সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

 

বিশ্বনাথ প্রতিনিধি ::

 

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকার সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ রবিবার (৪ জুলাই) সকালে সুরমা নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল মালেক বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে বলে জানা গেছে।
এব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলো। এসময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে অন্যরা নদীতে সাতার কেটে পালিয়ে গেলেও মালেক পানিতে তলিয়ে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281