1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড-হাওড় বার্তা - Haworbarta
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ কলেজের সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিরসনে -এমপি কয়ছর ➤ শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির দায়িত্বে মানিক লাল ও সুধা রঞ্জন ➤ শান্তিগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ➤ শান্তিগঞ্জে ২৫ বছরের ঐতিহ্যবাহী দাওয়াতি কাবাডি উৎসব ➤ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা’র নেতৃত্বে এনামুল- আজমান ➤ হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতকের দায়িত্বে দিলোয়ার-সুজন ➤ মেঘনা নীট কম্পোজিট লিমিটেডে আগুন, এখনো পৌঁছায়নি ফায়ার সার্ভিস ➤ সুনামগঞ্জ এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ➤ সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই ➤ সুনামগঞ্জে বাণিজ্য মেলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্বনাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় অর্থদণ্ড-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের অভিযানে বিশ্বনাথ পৌর এলাকার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিধি ও সরকারের নির্দেশ অমান্য করায় ৮টি ভিন্ন মামলায় ৮২০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় সরকারী নির্দেশনা অমান্য করে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮সিএনজি আটক করা হয়।

মাক্স বিহীন ড্রাইভাররা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে গেলে গাড়ি গুলো জব্দ করে বিশ্বনাথ থানা হেফাজতে রাখা হয়।

বিশ্বনাথ উপজেলার পৌর প্রশাসক ইউএনও সুমন চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে সিএনজি স্ট্যান্ডের প্রতিনিধিগণ সিএনজি গুলো ছাড়িয়ে নেয়ার অনুরোধ করলে প্রশাসন থেকে তাদের পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দিয়ে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক। এসময় পৌর প্রশাসকের পক্ষে স্বাস্থ্য বিধি মেনে চলে পরিবার ও দেশকে সুরক্ষিত রাখার আহবান জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca