বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

রামু উপজেলা ছাত্রলীগ’র উদ্যোগে মরহুম রাসেল-তাজুল-রিফাত স্মৃতি “রম্য কর্ণার” স্থাপন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

 

সাজন বড়ুয়া সাজু:

কক্সবাজার জেলার রামু উপজেলায় রাজারকুল ইউনিয়নের ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্থাপন করা হয়েছে রামু উপজেলা ছাত্রলীগ এর “রম্য কর্ণার”। এটি একটি বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণী প্রতিষ্ঠান। যে কর্ণার থেকে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা বিনামূল্য পাবে খাতা, কলম, পেন্সিল, চক, মাস্ক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, সাবান সহ নানা উপকরণ।

রামু জেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম তাজউদ্দীন রাসেল, রামু জেলা ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম তাজুল ইসলাম ও কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য, রামু উপজেলা ছাত্রলীগ এর মরণোত্তর সভাপতি মরহুম হোছাইন মাহমুদ রিফাত এর স্মরণে প্রতিষ্ঠা করা হয়েছে রম্য কর্ণার।

আজ ১৭/০৮/২০২১ ইং রোজ মঙ্গলবার এই রম্য কর্ণার উদ্বোধন করা হয়। রম্য কর্ণার উদ্বোধন করেন অত্র মাদ্রাসার সুপার জনাব খাজা মুহাম্মদ বাকীবিল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম উদ্দীন সোহেল, জিৎময় বড়ুয়া রাশেদুল ইসলাম, মাহমুদুল হাসান বাপ্পি, শাহরিয়া মাহিন, জামাল, তনয়, বেলাল উদ্দীন, সাইফুল ইসলাম, আমজাদ, শুভসহ উপজেলা ও রাজারকুল ইউনিয়ন এর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই কর্ণার এর উদ্যোক্তা জিৎময় বড়ুয়া জানান, মরহুম তাজউদ্দীন রাসেল ভাই ছাত্রবস্থায় রামু উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কর্ম জীবনে প্রবাসে অবস্থান করতেন। তিনি গত জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা করতে এসে মারা যান। তাজুল ইসলাম রামু উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। তিনি ছাত্রলীগ এর জন্য দুঃসময়ে অনেক পরিশ্রম করেছেন। হোছাইন মাহমুদ রিফাত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য রামু উপজেলা ছাত্রলীগ এর মেধাবী ছাত্রনেতা। তিনি আজীবন বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে রাজনীতি করেছেন এবং রামু উপজেলা ছাত্রলীগকে সংগঠিত করতে নিরলস পরিশ্রম করে গেছেন।

এই তিন ছাত্রনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য রামু উপজেলা ছাত্রলীগের এই উদ্যোগ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281