1. admin@haworbarta.com : admin :
রিপোর্টার্স ইউনিটি মহেশখালী'র "আঁইয়ন মাস্ক পরি" ক্যাম্পেইন, হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দফন নিয়ে উত্তেজনা, মধ্যরাতে পুলিশ প্রহরায় দাফন ➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র “আঁইয়ন মাস্ক পরি” ক্যাম্পেইন, হাওড় বার্তা

নুরুল বশর
  • প্রকাশ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

নুরুল বশর মহেশখালী কক্সবাজার

শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাপ। দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অথচ মানুষের মধ্যে এখনো সচেতনতার অনেক কমতি। শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান এখনো শতভাগ নিশ্চিত হয়নি।

করোনার সাথে এই লড়াইয়ে কাউকে যেন হেরে যেতে না হয় তার প্রেক্ষিতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র “আঁইয়ন মাস্ক পরি” ক্যাম্পাইনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর উদ্যোগে মাতারবাড়ীতে দ্বিতীয়দিনের মতো মাস্ক বিতরণ ও করোনা সচেতনতা ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

আজ (বুধবার) দুপুর ২টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী সিএনজি ষ্টেশন সংলগ্ন স্থানে ২য় দিনের মতো ক্যাম্পইন শুরু হয়। উক্ত ক্যাম্পাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহফুজুর রহমান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল হাই এবং মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সভাপতি মুহাম্মদ এনামুল হক, কার্যনির্বাহী সদস্যবৃন্দদের মধ্যে আব্দুর রহমান রিটন, রিয়াদ মোহাম্মদ সাকিব, হারুন মির্জা, আবুল কাশেম রানা, জসিম উদ্দিন,
সদস্যদের মধ্যে ছিল শাহরিয়ার কবির, নুরুল বশর, মোহাম্মদ ছাদেকুর রহমান, মিজানুর রহমান, আমান উল্লাহ আরমান প্রমুখ।

“মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে “রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র
“আঁইয়ন মাস্ক পরি” ক্যাম্পইনটি মাতারবাড়ীর স্থানীয় সিএনজি ষ্টেশন, পুরান বাজার, বাংলা বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে প্রায় ৫ শতাধিক জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতামূলক মাইকিং করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca