বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র নতুন কমিটি গঠন-হাওড় বার্তা  

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

“সমৃদ্ধ ও শৈল্পিক মহেশখালী গড়তে ঐক্যবদ্ধ আমরা” স্লোগানকে সামনে রেখে জসিম উদ্দিনকে সভাপতি এবং ওয়াহেদ হোসেন আমিরকে সাধারণ সম্পাদক করে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র আগামি এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭জুলাই) সাধারণ পরিষদের মতামতের ভিত্তিতে এবং সমন্বয়ক কমিটির সিদ্ধান্তক্রমে প্রধান সমন্বয়ক ইকবাল বাহার, সমন্বয়ক আব্দুর রহমান রিটন, সমন্বয়ক এনামুল হকের স্বাক্ষরে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রকাশিত কমিটিতে অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি সালমান এম রহমান,সহ-সভাপতি কাজী মোহাম্মদ হারুন মির্জা, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াদ মোহাম্মদ সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আবু আশেক মোঃ ইরফান, অর্থ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিক, সহ-অর্থ সম্পাদক আবু শাহেদ, দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির, উপ-দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল বশর,আইন বিষয়ক সম্পাদক সায়েদ আশেকুল হাইখান খোকা, শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু হেনা মোঃ ছাফা সানজিদ,তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল খালেক,পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান।

“সমৃদ্ধ ও শৈল্পিক মহেশখালী গড়তে ঐক্যবদ্ধ আমরা” এই স্লোগানকে সামনে রেখে গত ২৭জুলাই ২০২০ সালে গঠিত হয় রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র কমিটি। সাংগঠনিক নিয়ম অনুসারে কমিটির মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে প্রধান সমন্বয়ক ইকবাল বাহার বলেন,” মহেশখালীতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী একটি সুপরিচিত এবং স্বনামধন্য সংগঠন। গত একবছর কাজের মাধ্যমে আমরা তার প্রমান দিতে সক্ষম হয়েছি। সংগঠনের নিয়ম অনুসারে প্রতি একবছর পর পর নতুন কমিটি গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় সাধারণ পরিষদের মতামতের ভিত্তিতে আমরা নতুন কমিটি গঠন করেছি। আশা রাখছি নতুন কমিটি রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র পূর্বের ধারাবাহিকতা রক্ষা করে সামনে এগিয়ে যাবে। কমিটির সকলের জন্য শুভকামনা। “

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281