বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নাসিরনগরে ৭ বয়সের শিশুকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত পলাতকশান্তিগঞ্জে মসজিদের ভাতা-অনুদানের দাবিতে স্মারকলিপি ও সভাগোয়াইনঘাটে গ্রাম পুলিশ কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিতজামালগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভাদুর্গম ও সীমান্তবর্তী এলাকায় আলোর দ্যুতি ছড়াচ্ছে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজচিতলমারী থানা প্রেসক্লাব নতুন নেতৃত্বেশান্তিগঞ্জে কবরস্থানে ঝুলছিল আলাউদ্দিনের মরদেহ উদ্ধারজামালগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, এসিল্যান্ডকে বিদায়হাছন রাজা সংস্কৃতি পরিষদের জেলা অভিষেক অনুষ্ঠিতগোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়

লিচুর গ্রাম মানিকপুরে প্রতিবারের মতো এবারো লিচুর বাম্পার ফলন হয়েছে। গাছে গাছে ঝুলছে পাকা লিচু,,হাওড় বার্তা 

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৯৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই ইউনিয়নের  মানিকপুর গ্রামে শতাধিক পরিবার সুস্বাদু লিচু উৎপাদন করে জীবন-জীবিকা নির্বাহ করছে। চৌমুহনীবাজার থেকে একটু সামনে গেলেই চোখে পড়ে মানিকপুরের লিচু বাগানগুলো। গ্রামের প্রতিটি বাড়িতে অসংখ্য গাছ পাকা লিচুতে ভরে আছে। এখানকার লিচু যুগ যুগ ধরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের চাহিদা মিটিয়ে আসছে।

বাগান মালিক সিদ্দিকুর রহমান জানান, গৌরিপুরের জমিদারী এস্টেটের নায়েব হরিপদ রায় ও শান্তিপদ রায় এ গ্রামে তাদের কাচারি বাড়িতে কয়েকটি লিচু গাছ লাগিয়েছিলেন। সেসব গাছ থেকেই গোটা গ্রামেই লিচু গাছ ছড়িয়ে পড়েছে। গ্রামের অনেকেই বাণিজ্যিকভাবে লিচুর বাগান করেছে।

আরেক বাগান মালিক আরব আলী জানান, প্রতিবছরই যথা সময়ে অনেক শ্রম ও পরিচর্যার কারণে লিচুর ফলন আশানুরূপ হচ্ছে আলহামদুলিল্লাহ । কিন্তু বাঁদুর, কটা, চামচিকার কারণে পাকা লিচু রাখা যাচ্ছে না। এসব থেকে পাকা লিচু রক্ষা করতে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। এছাড়া গাছের ডালে টিন বাজিয়ে, ফাঁদ তৈরি করে, জাল দিয়ে বেদে লিচু রক্ষা করতে হচ্ছে।

এলাকা বাসীরা জানান, উন্নত যোগাযোগ ব্যবস্থা,ন্যায্য দাম দেয়া হলে বাণিজ্যিকভাবে লিচু চাষির সংখ্যা বাড়বে।

মানিক পুরের লিচুর বাগান দেখতে ও লিচু খেতে বিভিন্ন এলাকা থেকে আশা লোকজনের সংখ্যা চোখে পড়ার মতো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281