বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের পক্ষ থেকে ৯শ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার- হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৭ মে, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনা কালীন কর্মহীন ৯শত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলেদেন সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গনে কর্মহীন পরিবারের মাঝে চাল,ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, এডভোকেট আবুল হোসেন, পিআইও মানিক মিয়া,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, বিপ্লব তালুকদার, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন আমরা আজ ৯শ পরিবারের লোক জনের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করতে পেরেছি। এর আগেও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে নগদ টাকা,চাল,ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং করোনা কোভিড১৯ মহামারির প্রথম থেকে জননেত্রী এদেশের কর্মহীন মানুষের মাঝে প্রচুর পরিমান নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য বরাদ্দ দিয়েছেন। আমরা জন প্রতিনিধিরা প্রধান মন্ত্রীর বাহক হিসেবে কাজ করে যাচ্ছি। এবং যতদিন করোন ভাইরাস থাকবে আমাদের পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ কাজ অব্যাহত থাকবে। তিনি সুনামগঞ্জ বাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281