মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনশান্তিগঞ্জে গ্যাস বিস্ফোরণে আগুন, ঘরবাড়ি ক্ষতিগ্রস্তশান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে দুই গ্রামের অসন্তোষ, ইউএনও বরাবর লিখিত অভিযোগশান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনাপ্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে অনিয়ম দোয়ারাবাজারে সরকারি বরাদ্দের টাকা লুট ‎ময়নামতি রেজিমেন্ট বিএনসিসিতে জিপিএ-৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনাশান্তিগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও প্রদর্শনী মেলাশাল্লায় প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জে এমপি পদপ্রার্থী তিমন চৌধুরী’র মোটর শোভাযাত্রা জগন্নাথপুরে দুই হত্যা মামলার প্রধান আসামি দিলোয়ার গ্রেফতার

হতদরিদ্র,অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ ,হাওড় বার্তা

ইকবাল হুসাইন
  • সংবাদ প্রকাশ : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৯০২ বার পড়া হয়েছে

দক্ষিন সুনামগঞ্জ প্রতিনিধি :-দক্ষিণ সুনামগঞ্জে হাজী সায়েস্তা খাঁন ও মাহদী চ্যারিটেবল ট্রাস্টে‘র উদ্যোগে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী,সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে | সলফ হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার প্রাঙ্গণে ১ শত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী, ৪ জন অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও ১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেন অত্র চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক লন্ডন প্রবাসী শেখ আফিয়া বেগম।
ত্রাণ সামগ্রী বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যারিটেবল ট্রাস্টের সার্বিক সহযোগী মো: নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন চ্যারিটেবল ট্রাস্টের সার্বিক সহযোগী লন্ডন প্রবাসী শেখ আব্দুর রব, জয়নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুক আলম, আল-হেরা একাডেমীর সহকারী শিক্ষক হাফেজ আবু খালেদ, সমাজসেবক হিরণ খাঁন,সাবেক মেম্বার মাহবুব খান। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো: হাফিজ উদ্দিন,মো: হানিফ, সলফ হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: জসীম উদ্দিন, আনু মিয়া সহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২০১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656