ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে তরুণ লেখক ও ইতালি প্রবাসী মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য-সচিব মো. খালেদ মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. মোশাহিদ আলী, মাহমুদ আলী, অজিত কুমার দাশ, নাজমুল হাসান জুয়েল, মো. ফজল উদ্দিন, ফারুক আহমেদ নোমান, আবুবকর সিদ্দিক চৌধুরী, দিলোয়ার হুসেন, মো. লোকমান হুসেন, পাপলু মিয়া ও মোহাম্মদ আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও সামাজিক দায়িত্ববোধের ঘাটতি সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মূল্যবোধ এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা সচেতনতামূলক বই ও সাহিত্যকে সমাজ পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
লেখক মাওলানা শামীম আহমদ তাঁর বক্তব্যে বলেন, একটি পরিচ্ছন্ন ও আদর্শ সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলির চর্চাই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ নিশ্চিত করতে পারে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
